ক্ষমা চাইলো নেটফ্লিক্স!

২২ আগষ্ট, ২০২০ ১৭:১০  
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স শিশুদের ‘আপত্তিকর’ ভঙ্গির পোস্টার ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। ফরাসি সিনেমা ‘কিউটিজ’-এ এমন পোস্টার ব্যবহার করে স্ট্রিমিং সাইটটি বিপাকে পড়ে যায়। পরে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইতে বাধ্য হলো। নেটফ্লিক্স তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, কিউটিজ সিনেমার আপত্তিকর পোস্টার শেয়ার করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। পোস্টারটি ঠিক ছিল না। সানড্যান্স পুরষ্কার জেতা এই সিনেমার প্রচারের জন্য এই পোস্টারটি ব্যবহার উচিৎ হয়নি। ইতোমধ্যে আমরা ছবির পোস্টার এবং বর্ণনা পরিবর্তন করে দিয়েছি।